Shironam Logo
নিউজ ফিডচ্যানেল সমূহপ্রোফাইল
‘সার চাওয়া কি আমাগরে অপরাধ? এহন প্রতি রাতে গ্রামে পুলিশ আহে’

‘সার চাওয়া কি আমাগরে অপরাধ? এহন প্রতি রাতে গ্রামে পুলিশ আহে’

Prothom Alo
Prothom Alo

সংক্ষিপ্ত সারমর্ম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের সময় উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে ১১ জন নামীয় ও ৫০-৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছেন। অজ্ঞাতনামা আসামি থাকায় সাধারণ কৃষকদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে, যদিও পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে এবং নিরপরাধ কেউ আটক হবে না।
সারাদেশ
উৎস
0
0 কমেন্ট0 ভিউ

কমেন্ট (0)

U
আপনি প্রথম মতামত দান কারী হতে পারেন