কক্ষের দেয়ালে লেখা, ‘আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা’
দিনাজপুরের চিরিরবন্দরে এক ঘর থেকে মা স্বর্ণা আক্তার (২৪) ও তাঁর দুই শিশুসন্তানের (৪, ১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে মা সন্তানদের শ্বাসরোধ করে নিজে আত্মহত্যা করেছেন। ঘরের দেয়ালে লেখা ছিল, "আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা।" স্বামী শাকিল হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ।